কর্তব্যরত অবস্থায় শহীদ পুলিশ সদস্যদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছে দিল শেরপুর জেলা পুলিশ

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা পুলিশ। মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ-এর পক্ষ থেকে প্রেরিত এই উপহার সামগ্রী শহীদ পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন। এ সময় পুলিশ সুপার তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর রিজার্ভ পুলিশের আরওআই মোহাম্মদ দুলাল আকন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপহার পেয়ে শহীদ পুলিশ সদস্যদের পরিবারবর্গ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ তাদের মাঝে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)