পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শেরপুরে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আড়াই আনী সমাজ। মানবিক এ উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এন এস এম সায়েম বাবু।
গত ১৮ মার্চ সকাল ১১টায় শেরপুর জেলা শহরের চকপাঠক রোজ বার্ড একাডেমী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সমাজের (মহল্লার) সকল বাসিন্দাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল চিনি, গুঁড়া দুধ, সেমাই, সাবান, পোলাও চাল, কিসমিস এবং নগদ ৫০০ টাকা, যা পেয়ে উপকৃতরা আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে আড়াই আনী সমাজের সভাপতি লালন মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (দেলু) উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজ হাতে নগদ অর্থ ও উপহার তুলে দেন আলহাজ্ব এন এস এম সায়েম বাবু। সে সময় বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও সমাজের সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে অসুস্থদের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং এলাকায় মসজিদ নির্মাণে প্রয়োজনীয় অর্থায়নের প্রতিশ্রুতি দেন এবং সমাজে মাদক সেবন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান এ সকল উদ্যোগ বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৬ এর পিপি এডভোকেট জহুরুল ইসলাম মুকুল এবং শেরপুর জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাংবাদিক সুলতানা আহমেদ ময়না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সায়েম বাবুর পিতা ডাঃ মোঃ আকরাম হোসেন, তার ভগ্নিপতি প্রধান শিক্ষক আবু ফরহাদ এবং রোজ বার্ড একাডেমির চেয়ারম্যান আবু রায়হান মোহাম্মদ পাভেল।
বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আড়াই আনী সমাজের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সায়েম বাবুর মতো দানশীল ব্যক্তির সহযোগিতা সমাজের অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন