শেরপুরের শ্রীবরদীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ই মার্চ সোমবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে
মতবিনিময় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে
গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল।
মত বিনিময় কালে সাবেক এমপি রুবেল দল মত নির্বিশেষে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, শেরপুর ৩ আসনের উন্নয়নের স্বার্থে অবশ্যই আগামী ৯ এপ্রিল ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে, তিনি নির্বাচিত হলে দুটি উপজেলার সরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, মানুষ হাতির দন্দ্ব নিরশনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত এলাকা দিয়ে মাদক চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গারো পাহাড় এলাকায় সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র স্থাপন, শিক্ষার মান উন্নয়ন, তরুণ ও যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে খেলার মাঠ স্থাপন, সীমান্ত এলাকায় বসবাসরত বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ভূমির সমস্যার দূরীকরণ সহ বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা। এ তে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপম। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহবায়ক আবু রায়হান মো আল বেরুনী, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এসএম সোহান, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ সহ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট, অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন