শেরপুরে ‘সবার জন্যে আমরা-যোগিনীমুরা যুব উদ্যোগ’-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী সায়েম বাবু

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও যুব নেতৃত্বভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “সবার জন্যে আমরা-যোগিনীমুরা যুব উদ্যোগ”।
বৃহস্পতিবার ১৯ মার্চ সংগঠনটির উদ্যোগে দক্ষিণ নামা পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জহর ১৬৫ জনকে এবং যোগিনীমুরা হাই স্কুল মাঠে সকাল ১১ টা সময় ১৫০ জনসহ মোট ৩১৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ রাফিউল আলম বাদশাহের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ সুলতান মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ নাবিল হোসাইন এবং দপ্তর সম্পাদক নুরে আলম সিদ্দিক। সদস্যদের মধ্যে রাশেদ নাজিব, শাহাদাত হোসাইন (সহকারী শিক্ষক, যোগিনীমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়), সুজন, রাসেল, সোয়েব, রাকিব, শুভসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ হেলাল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপহার বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও অর্থায়ন করেন শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামা পাড়া এলাকার কৃতি সন্তান, ডাঃ আকরাম হোসেন এবং তাঁর মাতা সাবেক স্বাস্থ্য কর্মকর্তা রওশন আরা বেগমের সুযোগ্য সন্তান, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী আলহাজ্ব এসএম সায়েম বাবু। তিনি নিজে উপস্থিত থেকে প্রতিজন উপকারভোগীর হাতে ঈদ উপহার তুলে দেন।
প্রতিটি প্যাকেজে ছিল কাটারি ভোগ চাল, গুঁড়া দুধ, সাবান, চিনি, কিসমিস, সেমাই ও পিঠার উপকরণসহ একটি ব্যাগ এবং নগদ ৫০০ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাংবাদিক সুলতান আহমেদ ময়না।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি প্রতিশ্রুতিবদ্ধ সায়েম বাবু ভাই আমাদের সাথে আছেন এবং আগামীতে সব ধরনের সহযোগিতা করবেন আশা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)