জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। শনিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান, উপজেলা প্রকৌশলী শামসুল হক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান এবং উপজেলা আইসিটি অফিসার খায়রুল বাশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, জনসেবার মান বৃদ্ধি এবং জনগণের কল্যাণে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন