মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুর পৌরসভা-এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) পৌর এলাকার বিভিন্ন স্থানের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার সম্মানিত প্রশাসক আরিফা সিদ্দিকা। তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, পৌর কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্য ও জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন