শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান।
সভায় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (১৪৩) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেদ এবং শেরপুর-২ (১৪৪) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভার শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঞা, ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিনিধি ক্যাপ্টেন ইকরাম, জেলা জজ আদালতের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আওয়াল চৌধুরী,শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, শেরপুর জেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা মোঃ হাফিজুর রহমান, জামায়েত ইসলামীর সূরা সদস্য আলহাজ্ব আব্দুল বাতেন,এনসিপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান মামুন, সহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা, মাদক নির্মূলে সমন্বিত অভিযান জোরদার করা, ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)