কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৪০০ জন কৃষকের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপ-সহকারী কৃষিকর্মকর্তা রকিবুল হাসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্রান্তিক কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি পাট উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সাহায্য করবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন