শেরপুরে পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর সমন্বয়ে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
২৭ মার্চ শেরপুর জেলায় ‘মাদককে না বলুন, মাদক পরিবার- সমাজ ও রাষ্ট্রের অভিশাপ’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা সদরের উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঞা। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট কামরুল হাসান কিবরিয়া কামরুল সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ হাসান বাদল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্ম (ওসি-ডিবি) মো. রেজাউল ইসলাম খান , ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হালিম সরকার এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবৃন্দ । এ অনুষ্ঠানের আয়োজন করে এলাকাবাসী ও চকপাড়া সচেতন যুব সমাজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)