বকশিগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি দায়ে ব্যবসায়ীকে জরিমানা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৮ মার্চ) রাত ৮ টার দিকে পৌর এলাকার চন্দেরবন এলাকায় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।
অভিযানে চন্দেরবন এলাকার মৃত হাসমত আলীর ছেলে মাসুূদ রানা মাতুন (৩৫) নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। 
এ ঘটনায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা জানান, অভিযানে প্রায় ১১০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয় এবং পরবর্তীতে তা ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)