ঝিনাইগাতীতে বিএনপি নেতার উদ্যোগে বৃহৎ ইফতার ও দোয়া মাহফিল

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা-য় বিএনপি নেতার উদ্যোগে এক বৃহৎ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের আয়োজন করেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান এবং জুনায়েদ পুল্ট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেডের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. ছালেহ আহমেদ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। প্রধান অতিথি আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এ মাসের শিক্ষা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি মো. আমিনুল ইসলাম বাদশাও সমাজে সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠায় রমজানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, আয়োজক আলহাজ্ব মো. ছালেহ আহমেদ নলকুড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৮টি স্থানে ধারাবাহিকভাবে পৃথক দিন ও সময়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রেখেছেন, যা স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)