বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার নওশেদ আলী, উপজেলা আইসিটি অফিসার খায়রুল বাশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল হক, সঙ্গীত শিক্ষক লিপি সাহা এবং শিক্ষার্থী আফিয়া জান্নাত তোবা।
বক্তারা তাদের বক্তব্যে নারীর প্রতি সহিংসতা বন্ধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং নারীর অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)