দেওয়ানগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ভ্রাম্যমান আদালতে ২৫ হাজার টাকা জরিমানা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মিজানুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কাউনিয়ারচর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন। এ সময় অনুমোদনহীনভাবে পেট্রোল মজুদ করা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে তাকে জরিমানা করা হয়।এ বিষয়ে ইউএনও শাহ্ জহুরুল হোসেন জানান ৪শ লিটার পেট্রোল জব্দ করে পরবর্তীতে তা সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)