শেরপুর শহরে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের চেষ্টাকালে মেসার্স বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি জব্দকৃত ৮৩৫ লিটার তেল তাৎক্ষণিক উন্মুক্ত পদ্ধতিতে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।
বুধবার (২২ এপ্রিল) শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঝটিকা অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার রাজীব সরকার। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন শেরপুর সদর থানার এসআই আইনুল ইসলাম ও তাঁর সঙ্গীয় পুলিশ ফোর্স।অভিযানকালে দেখা যায়, সরকারি নীতিমালা অমান্য করে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের প্রক্রিয়া চলছিল। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয় এবং মেসার্স বাবর ফিলিং স্টেশনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে জব্দ করা ৮৩৫ লিটার জ্বালানি তেল পাচার হওয়া থেকে রক্ষা করা হয়। পরবর্তীতে সহকারী কমিশনারের উপস্থিতিতেই সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত সাধারণ জনসাধারণের মাঝে সেই তেল বিক্রি করে দেওয়া হয়। বিক্রয় করা হয় ৯৬,০২৫/- (ছিয়ানব্বই হাজার পঁচিশ) টাকা।উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সাধারণ ক্রেতাদের মাঝে বিতরণ।অভিযান শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশে সহকারী কমিশনার রাজীব সরকার বলেন, অপ্রয়োজনে জ্বালানি তেল ক্রয় করে অবৈধ মজুত করা দণ্ডনীয় অপরাধ। জ্বালানি তেলের যেকোনো ধরনের অবৈধ মজুত, পরিবহন ও পাচার রোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।"জনস্বার্থ রক্ষা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের এই ধরনের কঠোর তদারকি ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন