নালিতাবাড়ীতে সহিংসতার মামলায় যুবলীগ নেতা সোহেল মুন্সী গ্রেফতার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় পৌর শহরের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নালিতাবাড়ী শহর যুবলীগের সহসভাপতি সোহেল মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কাপাসিয়া মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট নালিতাবাড়ী পৌর এলাকায় সংঘটিত ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সোহেল মুন্সী। ওই সময় আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে পৌর শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে। এ সময় নালিতাবাড়ী পৌর ভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর শেখ ফরিদ নামে এক ব্যক্তি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন, যেখানে সোহেল মুন্সীর নাম অন্তর্ভুক্ত করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, গ্রেফতারকৃত সোহেল মুন্সী উক্ত মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)