ধানের শীষে ভোট চান রুবেল: শ্রীবরদীতে বিএনপির বিশাল জনসভা

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর জেলার জামায়েত ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করায় স্থগিতকৃত আসনে আগামী ৯ই এপ্রিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক তিনবারের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল ধানের শীষ মার্কার সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহমুদুল হক রুবেল। তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপি একটি পরিবারকেন্দ্রিক দল হলেও এখানে গণতন্ত্র ও জনগণের মতামতের প্রতিফলন ঘটে। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়েত ইসলামী রাজনীতিকে পারিবারিক উত্তরাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে।”তিনি আরও বলেন, “আমার প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর প্রার্থী তার ভাই নুরুজ্জামান বাঁদলের মৃত্যুর পর আবার তারই ভাইকে প্রার্থী করা হয়েছে—এটাই তাদের রাজনীতির বাস্তব চিত্র।”
রুবেল তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, নির্বাচিত হলে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করবেন। কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন খাতকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা, মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসন, একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, স্বাস্থ্যখাতের উন্নয়ন, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।জনসভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল ও শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপন।এছাড়াও অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীবরদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ ফজলুল হক চৌধুরী অকুল এবং সদস্য সচিব এস এম সোহান। জনসভাটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীবরদী উপজেলা ও পৌর শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।বক্তারা বলেন, ধানের শীষের পক্ষে এ জনসমাগমই প্রমাণ করে আসন্ন নির্বাচনে এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত।
ধানের শীষের প্রার্থী রুবেল আরো বলেন বিএনপি'র চেয়ারপার্সন এবং বর্তমান সরকার দলীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অতীত স্নেহের এবং কাছের লোক হওয়ায় তার সংসদীয় এলাকায় ব্যাপক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবেন। তাকে শুধু পাশ করালেই হবে না সর্বোচ্চ ভোটের ব্যবধানে তাকে পাস করাতে হবে এবং তার সংসদীয় এলাকার ভোটার গণ মনে করেন বিরোধী দলীয় প্রার্থীকে ব্যাপক ভোটের ব্যবধানে ফেল করাতে পারলে সাবেক তিনবারের এমপি এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হওয়ায় তারা মাহমুদুল হক রুবেলর মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা বেশী মনে করছেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)