হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেল হামদর্দ বাংলাদেশ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সিঙ্গাপুরে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড নিচ্ছেন হামদর্দ বাংলাদেশের মার্কেটিং বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন

নিজস্ব প্রতিবেদক \ স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের এক স্বীকৃতি হিসাবে ‘হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে হামদর্দ বাংলাদেশ। এই গৌরবময় অর্জনে নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। স্বাস্থ্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে তাকে এই অর্জনে ভূষিত করা হয়। সম্প্রতি সিঙ্গাপুরের মেরিনা বে কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক কামরুন নাহার হারুনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি এ অর্জনকে দেশের প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির ঐতিহাসিক সাফল্য হিসাবে উল্লেখ করেছেন। অধ্যাপক কামরুন নাহার তার এই পুরস্কার ইউছুফ হারুন ভূঁইয়া ও হামদর্দকর্মীদের উৎসর্গ করেন। 
সৌজন্যে : 
মোঃ রোকনুজ্জামান,
জোনাল ম্যানেজার সাজিদুল ইসলাম, 
শাখা ব্যবস্থাপক হামদর্দ জামালপুর শাখা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)