সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন ডা. প্রিয়াঙ্কা

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আজ বাংলাদেশ নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ডা. প্রিয়াঙ্কার সাথে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক সদর থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর শহর বিএনপির আহবায়ক শেরপুর জেলা আদালতের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, শেরপুর সদর থানা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. সাইফুল ইসলাম স্বপন এবং শহর বিএনপির সদস্য সচিব আবু জাফর, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রবিউল আলম সজীব।
এছাড়াও জেলা বিএনপি, শহর ও থানা বিএনপি এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবদল, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, জেলা ছাত্রদলের আহ্বায়ক হাশেম আহমেদ সিদ্দিকী বাবু ও সাঃ সম্পাদক নাঈমুল হাসান উজ্জ্বল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত থেকে তাকে সমর্থন জানান।মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. সানসিলা জেবরিন
প্রিয়াঙ্কা বলেন:"আলহামদুলিল্লাহ, দেশনায়ক তারেক রহমান ও দলের নীতিনির্ধারকগণ আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। সংরক্ষিত নারী আসনে আমাকে মনোনয়ন দেওয়া মানে কেবল আমাকে নয়, বরং শেরপুরবাসী ও তরুণ প্রজন্মকে মূল্যায়ন করা। আমি অতীতেও জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও নারী অধিকার রক্ষা এবং আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। বিশেষ করে অবহেলিত ও প্রান্তিক নারীদের ক্ষমতায়নে সংসদে সোচ্চার ভূমিকা রাখার চেষ্টা করব। আমি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।
উল্লেখ্য, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দেশজুড়ে আলোচনায় এসেছিলেন।
বর্তমানে তিনি শেরপুর জেলা বিএনপির রাজনীতির পাশাপাশি চিকিৎসক হিসেবেও সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)