শেরপুরের নতুন এসপি এ কে এম জহিরুল ইসলাম; কামরুল হাসানকে খুলনায় বদলি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতানা আহাম্মেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলাম। ২১ এপ্রিল (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরপুরের বর্তমান পুলিশ সুপার মো. কামরুল হাসানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ডিএমপি সচিবালয় নিরাপত্তা বিভাগে দায়িত্বরত উপ-পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলাম। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।শেরপুরের নতুন এসপি এ কে এম জহিরুল ইসলাম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। ২০০৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।বর্তমান পদে যোগদানের আগে তিনি ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর পুলিশ সুপার এবং গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।পেশাগত দক্ষতার উন্নয়নে তিনি চীন, অস্ট্রেলিয়া এবং ভারতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাঁর পৈত্রিক নিবাস চাঁদপুর জেলায়। শিক্ষাজীবনে তিনি কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে এ কে এম জহিরুল ইসলামের নিয়োগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন মহল তাকে স্বাগত জানায়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ নির্মূলে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)