স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে শেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, আন্দোলন বাস্তবায়ন কমিটি শেরপুর জেলা এই মানববন্ধনের আয়োজন করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক সরকারি কাজে বাহিরে থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স।
বক্তারা বলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। শিক্ষকদের নেই বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন এবং শিক্ষার মান ব্যাহত হচ্ছে।
তারা উল্লেখ করেন, গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে এসব মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। দ্রুত এ ঘোষণা কার্যকর করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত জাতীয়করণের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)