শেরপুরের নবনিযুক্ত পুলিশ সুপারকে জেলা বিএনপি ও জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
২৭ এপ্রিল বিকালে পুলিশ সুপার কার্যালয়ে শেরপুরের নবনিযুক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এবিএম মামুন রশিদ পলাশ এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ। নবনিযুক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. সাইফুল ইসলাম স্বপন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান শেরপুর সদর থানা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম,
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আকরামুজ্জামান রাহাত, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম ভিপি, শেরপুর শহর বিএনপির সদস্য সচিব মো. আবু জাফর, শেরপুর সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম চান, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রুমি, জেলা কৃষক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম গোল্ডেন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক সভাপতি আমিনুল ইসলাম আঙ্গুর, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও আন্তজেলা ট্রাক, ট্যাঙ্গলড়ি, কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সাঃ সম্পাদক মোঃ কামরুজ্জামান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতা, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু এবং সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল।
এছাড়াও জেলা বিএনপি, শহর বিএনপি, থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনিযুক্ত পুলিশ সুপারকে আন্তরিক অভিনন্দন জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)