শেরপুর জেলা পুলিশে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেছেন ৪৩তম বিসিএসের কর্মকর্তা সরকার ফরহাদ আলম। ৬ মাসব্যাপী বাস্তব প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে তিনি রবিবার (১২ এপ্রিল) সকালে দায়িত্ব গ্রহণ করেন।
যোগদান উপলক্ষে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত এই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নবাগত কর্মকর্তার সফলতা কামনা করেন এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে নবনিযুক্ত বিসিএস কর্মকর্তাদের মাঠ পর্যায়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। শেরপুর জেলায় কর্মরত অবস্থায় সরকার ফরহাদ আলম জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন