শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির এপ্রিল-২০২৬ খ্রিঃ মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রাশেদুল ইসলাম রাশেদ এবং অনলাইনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত ছিলেন শেরপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফাহিম চৌধুরী।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন। 
এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মিজানুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবিকা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গন, এনএসআই উপ পরিচালক, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রেজাউল ইসলাম খান, জেলার অন্যান্য থানার অফিসার ইনচার্জগন সহ শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কমিটির অন্যান্য সদস্যগণ বিস্তর আলোচনা করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)