জামালপুরে বকশীগঞ্জে সেচ্ছাসেবক দলের নেতার উপর সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতারা।
১৮ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার সাব - রেজিস্টার অফিস মোড় এলাকায় মেরুরচর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। ভুক্তভোগী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক খোরশেদ আলম সংবাদ সম্মেলনে জানান, গত ১০ এপ্রিল সাধুরপাড়া ইউনিয়নের কামালের বাত্তি এলাকায় রাতে তার উপর হামলা করে সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার লোকজন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও ৮ দিন ধরে মামলা না অন্তর্ভুক্ত হওয়ায় বিপাকে ভুক্তভোগীরা৷ আগামী ২৪ ঘন্টার মধ্যে মাহমুদুল আলম বাবুকে গ্রেফতার না করলে কর্মসূচি দিবেন। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান এসব বিষয়ে অভিযোগ অস্বীকার করে সমাধানে বিএনপি নেতাদের দায়িত্ব দেয়ার কথা জানান। অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স জানান আমরা বিষয়টা অবগত হয়েছি আগামীকাল আমরা সরজমিনে যাব নিরপক্ষ লোকদের কাছে ঘটনাটা শুনবো এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন