জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হলেন শেরপুরের সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শেরপুরের সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল, ২০২৬) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক সরকারি গেজেটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪’-এর ধারা ৪ এবং ধারা ২৬(২) অনুসারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের অনুকূলে বণ্টনকৃত সংরক্ষিত আসনে তাকে সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তি নং (১৭,০০,০০০০.০৩৫.৪৬.০০১.২৪-২৫১) অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার পরিচিতি ও ঠিকানার বিবরণ নিচে দেওয়া হলো:
নাম: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
পিতার নাম: মোঃ হযরত আলী
দলীয় পরিচিতি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জোট।
স্থায়ী ঠিকানা: বাসা/হোল্ডিং: ০০১৭, গ্রাম/রাস্তা: মধ্যশেরী উত্তর, উত্তর মধ্যশেরী, ডাকঘর: শেরপুর সদর-২১০০, উপজেলা: শেরপুর সদর, জেলা: শেরপুর।
বর্তমান ঠিকানা: বাসা/হোল্ডিং: ৬৭, গ্রাম/রাস্তা: ৭/এ, মৌজা/মহল্লা: ধানমন্ডি আবাসিক এলাকা, ডাকঘর: নিউমার্কেট-১২০৫, থানা: ধানমন্ডি, জেলা: ঢাকা।
আজ প্রকাশিত গেজেটের মাধ্যমে তার এই নিয়োগ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)