শেরপুরের ডিসি উদ্যানে তিন দিনব্যাপী ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০ এপ্রিল বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে। এবারের মেলার প্রতিপাদ্য ছিল ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’।
মেলায় শেরপুর জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী এই আয়োজনে কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড, সেমিনার এবং শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী নানা প্রকল্প মেলায় আগত দর্শনার্থীদের নজর কেড়েছে।
সমাপনী দিনে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন বাস্তবমুখী ও বিজ্ঞানভিত্তিক প্রকল্পগুলো পরিদর্শন করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এখন থেকেই বিজ্ঞানের চর্চায় মনোনিবেশ করতে হবে। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন সৃজনশীল কাজে উৎসাহিত করেন।




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন