জনস্বার্থে বাজার তদারকি জোরদার থাকবে — ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর জেলায় ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর শেরপুর জেলা কার্যালয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে তাদের এই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও উল্লেখ করেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভোক্তাদের সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ভোক্তাদের কোনো অভিযোগ থাকলে তা দ্রুত জানাতে আহ্বান জানান তিনি।
জেলা জুড়ে এ ধরনের কার্যক্রম চলমান থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)