শেরপুর জেলা পুলিশের মে-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।
সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অতঃপর জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে থানা এলাকায় পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ দেন। একই সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
সভায় মে-২০২৬ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ কর্মকর্তারা হচ্ছে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (OC) শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান।
শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (SI) হিসেবে প্রথম স্থান নকলা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ তরিকুল ইসলাম, দ্বিতীয় স্থান নালিতাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) চন্দন চন্দ্র সরকার, তৃতীয় স্থান শেরপুর সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ আক্তারুজ্জামান মিয়া। শ্রেষ্ঠ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI) হিসেবে প্রথম স্থান নকলা থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মোজাম্মেল হক,দ্বিতীয় স্থান নালিতাবাড়ী থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মোঃ জাহাঙ্গীর আলম,তৃতীয় স্থান শেরপুর সদর থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মোঃ মাহফুজুর রহমান। শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে প্রথম স্থান নালিতাবাড়ী থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মোঃ জাহাঙ্গীর আলম,দ্বিতীয় স্থান শেরপুর সদর থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মোঃ মাহফুজুর রহমান,তৃতীয় স্থান: শেরপুর সদর থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) শফিকুল ইসলাম-২।
বিশেষ ও অন্যান্য ক্যাটাগরি হিসেবে শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী অফিসার শেরপুর সদর থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মোঃ নজরুল ইসলাম।শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার শেরপুর সদর ট্রাফিকের ট্রাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই/১৬) বকুল চন্দ্র সরকার।বিশেষ পুরস্কার পুলিশ অফিসের রিডার সহকারী মোঃ মোস্তফা কামাল।কোর্ট অঞ্চলের বিশেষ পুরস্কার ১ সদর কোর্টের কোর্ট সাব-ইন্সপেক্টর (সিএসআই) মোঃ আশরাফুল, সদর কোর্টের কোর্ট সাব-ইন্সপেক্টর (সিএসআই) আল-আমিন, সদর কোর্টের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) আব্দুল গনি, সদর কোর্টের কনস্টেবল (কং/৮৮৯) মোঃ শাহীন উদ্দিন, সদর কোর্টের কনস্টেবল (কং/৩৬৩) মোঃ মহসীন ইয়ার খান।এছাড়াও, কর্মজীবন শেষ করে সম্প্রতি পিআরএল-এ (PRL) যাওয়া জেলা পুলিশের একজন সম্মানিত সদস্যকে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অবসরজনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।উক্ত পর্যালোচনা সভায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রেজাউল ইসলাম খান, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সোহেল রানা, সদর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), পরিদর্শক (তদন্ত) সহ আরওয়াই ইন্সপেক্টর মোঃ দুলাল আকন্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন