বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি।। 
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর পুরাতন বাশকান্দা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে শফিকুল ইসলাম ওরফে চান মিয়া (৫০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত চান মিয়া ওই গ্রামের মৃত ডা. আব্দুল আজিজের ছেলে। তিনি স্থানীয় বাজারে ওষুধের ব্যবসা করতেন এবং পল্লী চিকিৎসক হিসেবে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে আগাছা পরিষ্কার করছিলেন চান মিয়া। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা ডা. আব্দুল্লাহ আল মুত্তাকী জিবন। চান মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)