দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: বালু ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড, ধ্বংস ৫ ড্রেজার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বাবুল মিয়া (২৫) নামে এক বালু ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে উপজেলার পৃথক কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কারাদণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া উপজেলার ঝালরচর গ্রামের সোনা মিয়ার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সবুজপুর, পোল্লাকান্দি ও বাসেতপুর এলাকায় ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সবুজপুর এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়। বাসেতপুর এলাকায় এক বালু ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া পোল্লাকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত আরও তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, "নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)