ছাইদুর রহমান।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল জামালপুর সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত পথসভা নান্দিনায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ নভেম্বর বিকেলে নান্দিনা পশ্চিম বাজারে অনুষ্ঠিত হয় এই পথসভা। সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক। সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম শফি।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম ফজলুল হক ফালু, রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি নওয়াব হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন, জামালপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক, রানাগাছা ইউনিয়ন যুবদলের সভাপতি রিজভী আহমেদ জুয়েল, ছাত্রদল নেতা আসলাম হোসেন।
পথসভায় শরিফপুর, রানাগাছা, শ্রীপুর, লক্ষ্মীরচর, তুলশীরচর, নরুন্দি, বাঁশচড়া, রশিদপুর, ঘোড়াধাপ, ইটাইল, শাহবাজপুর প্রভৃতি ইউনিয়ন থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় দলীয় নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসন থেকে বিএনপি প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনের হাতকে শক্তিশালী করণের উপর জোর দেন। পাশাপাশি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করা হয়।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন