বকশীগঞ্জে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনা খাবার ও ঢেউটিন বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকাণ্ড ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে শুকনা খাবার, ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ জন পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও শুকনা খাবার তুলে দেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন,উপজেলায় আইসিটি অফিসার খাইরুল বাশার, মেররচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু প্রমুখ।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭ জন পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)