বকশীগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকে বিএনপির জনসভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ অঞ্চলের সু-শাসন ও উন্নয়নের ধারা পুনরুদ্ধারের আহ্বানে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত।সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি গাজিউর রহমান মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান সাইন খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন—বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা,পৌর বিএনপি’র সভাপতি আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে এম. রশিদুজ্জামান মিল্লাতকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন,তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)