শেরপুর সদর আসনে মাসুদের ধাবমান গণসংযোগে নতুন উদ্দীপনা — জনগণের ভালোবাসায় আরও আত্মবিশ্বাসী সম্ভাব্য প্রার্থী

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুর সদর আসনে আবারো সম্ভাব্য প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের ব্যাপক গণসংযোগে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে রাজনৈতিক অঙ্গনে। ১৫ নভেম্বর বিকাল থেকে তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ঘনসংযোগ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।
দিনব্যাপী গণসংযোগে তিনি বলাইয়েরচর ইউনিয়নের দশআনী, ঘুঘরাকান্দী ইউনিয়নের চান্দা বাজার, ঘুঘরাকান্দী বাজার, আনন্দবাজারের একাংশ, মজিবর মোড় বাজার, কামারিয়া ইউনিয়নের খুনুয়া বাজার ও খুনুয়া মোড়, ভীমগঞ্জ বাজার, আর ভাতশালা ইউনিয়নের কানশাখোলা বাজার পরিদর্শন করেন।
প্রতিটি এলাকায় সাধারণ মানুষ ও স্থানীয় কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এর আগে গত ৯ নভেম্বর শেরপুর সদর শহরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রাথমিক মনোনয়ন সানসিলা জেবরিন প্রিয়াংকার কাছে যাওয়ায় তা পরিবর্তনের দাবিতে প্রায় ২০ হাজার নেতা–কর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সমর্থক,সাধারণ কর্মী ও জনগণের সঙ্গে আজ শুভেচ্ছা বিনিময় করেন মাসুদ।
গণসংযোগ চলাকালে তিনি বলেন, “মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমি জনগণের মাঝে থাকব। জনগণই আমার শক্তি, তারাই আমার প্রেরণা।”
স্থানীয়দের ভাষ্য, এই গণসংযোগে সাধারণ মানুষ মাসুদকে আপন করে নিয়েছে, যা তার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
মাঠের রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি এবং জনগণের প্রতি আন্তরিকতা—সব মিলিয়ে শেরপুর সদর আসনে মাসুদের অবস্থান এখন আরও দৃঢ় ও আলোচিত। তিনি রাত ১০ টা পর্যন্ত জনসংযোগ করবেন।
সে সময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গদলের নেতাকর্মী ও সাধারণ জনগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)