শেরপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে একযোগে মাঠে নামার ঘোষণা ১৭ ইউপি চেয়ারম্যানের

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর জেলার শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন দুই উপজেলার ১৭ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
২২ জানুয়ারি রাত ৮টায় শ্রীবরদী পৌরশহরের পালকি মার্কেট সংলগ্ন ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তাঁরা প্রকাশ্যে এই প্রতিশ্রুতি দেন। এ সময় সাবেক মেয়র, প্যানেল মেয়র, পৌর কাউন্সিলরসহ শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার প্রায় ৪০২ জন ইউপি সদস্য, ব্যবসায়ী, সুধী সমাজের প্রতিনিধি এবং তরুণদের বড় একটি অংশ ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেন।
ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার শাহাদাৎ হোসেন জিকু, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন, শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকনুজ্জামান, কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, তাঁতীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস.এম সোহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শেরপুর-৩ আসনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)