শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না | শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর জেলা পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এ সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) জেলা শহরের খরমপুর এলাকায় অবস্থিত পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। বিদ্যার দেবীর আরাধনায় বিদ্যালয় প্রাঙ্গণ ছিল আনন্দ ও ভক্তিময় পরিবেশে মুখরিত।
সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং প্লেসের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য নাসরিন আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্লেসের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন শিক্ষালয়ের শিফট ইনচার্জ শিপন বনিক।
পূজা উপলক্ষে প্রার্থনা, অঞ্জলি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শনিবার সকাল ৮ টায় সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)