আমি জনগণের লোক, আমি তো আপনাদের লোক : এম রশিদুজ্জামান মিল্লাত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “আমি জনগণের লোক, আমি তো আপনাদের লোক।” শনিবার (২৪ জানুয়ারি) সকালে জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার দড়িপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত কেন্দ্র কমিটির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “যারা জনগণের বন্ধু, ফ্যাসিস্টরা তাদেরই ভয় পায়। আমি জনগণের লোক বলেই তারা আমাকে ভয় পায়।” এসময় তিনি উপস্থিত সকলের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান। তিনি আরও বলেন, নির্বাচিত হলে বকশীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি বিএনপি সরকারে আসলে অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষকদের জন্য সুদবিহীন ঋণের ব্যবস্থা করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম রশিদুজ্জামান মিল্লাতের ছেলে ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন। এছাড়াও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, কেন্দ্র কমিটির সভাপতি পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশিকুর রহমান তুলন সহ অনেকে।অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)