শেরপুর সদরে ধানের শীষের পক্ষে আইনজীবীদের ঐক্যবদ্ধ প্রচারণা—ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার বিজয়ে আশাবাদ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর সদর আসনে ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে শেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জেলা আইনজীবী সমিতি এবং জেলার সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা।
২৫ জানুয়ারি বিকাল ২টায় জেলা আদালত প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই প্রচারণা নয়আনী বাজার, গোয়াল পট্টি, তেরা বাজার ও খরমপুর মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় আইনজীবীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
প্রচারণায় বক্তারা বলেন, একজন সৎ, শিক্ষিত ও পেশাদার প্রার্থী হিসেবে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা শেরপুর সদরবাসীর উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। একজন চিকিৎসক হিসেবে তাঁর মানবিকতা, পেশাগত দক্ষতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা তাঁকে অন্যান্য প্রার্থীদের থেকে আলাদা করেছে—এমনটাই মত দেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আদালতের বিজ্ঞ পিপি ও শেরপুর শহর বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান, শেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ও জেলা আদালতের বিজ্ঞ জিপি এডভোকেট আলহাজ্ব মোঃ খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ এম কে মোরাদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সামিউল ইসলাম আতাহার, জেলা আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি ও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আশরাফুন্নাহার রুবীসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও আইনজীবীগণ।
আইনজীবীরা জানান, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এই প্রচারণা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন—ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বিপুল ভোটে বিজয়ী হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)