নাকুগাঁও স্থলবন্দরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর জেলার নাকুগাঁও স্থলবন্দরের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বিত ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, শেরপুর-এর আয়োজনে শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) নাকুগাঁও স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন— এম এ আকমল হোসেন আজাদ।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর— তরফদার মাহমুদুর রহমান।
মতবিনিময় সভায় নাকুগাঁও স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন, আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীলকরণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর— মোঃ কামরুল ইসলাম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর— মোঃ শাকিল আহমেদ; উপজেলা নির্বাহী অফিসার, নালিতাবাড়ী— মিজ্ রেজওয়ানা আফরিন; সহকারী কমিশনার (ভূমি), নালিতাবাড়ী— মোঃ আনিসুর রহমান; সহকারী কমিশনার (ভূমি), শেরপুর সদর— ইশতিয়াক মজনুন ইশতিসহ কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)