জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর আপেল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেদেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার দুপুরে মদনেরচর গ্রামের সাইফুলের পুকুরপাড় আখক্ষেত থেকে তারমরদেহ উদ্ধার করা হয়। আপেল বাহাদুরাবাদ ইউনিয়নের মদনেরচর গ্রামের ফুতুর আলীর ছেলে।
জানাগেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রেন ধরার কথা বলে একই গ্রামের আব্দুল্লার ছেলে রিপন মিয়া (২৫) আপেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে আপেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। ২৫ জানুয়ারি রোববার দুপুরে মদনেরচর গ্রামের সাইফুলের পুকুরপাড় আখক্ষেত থেকে তারমরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে অবগত করলে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে থেকে তার মরদেহ উদ্ধার করে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন