অদ্য ২৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প”-এর আওতায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয় কর্তৃক শেরপুর জেলার সদর উপজেলার গৌরীপুর এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ মহোদয়।
অভিযানকালে ০৩ জন ট্রাক চালককে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে মোট ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত ০৬টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। অভিযানে শেরপুর পুলিশ লাইন্সের পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন