ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় শেরপুর জেলা পর্যায়ে অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি, ২০২৬ খ্রি.) শেরপুর শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ধীরেন্দ্র চন্দ্র দাস।
শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাই করে ৩০ জন প্রতিযোগীকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানানো হয়।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও দৈনিক বাকিরা সংস্থার সদস্য সাংবাদিক রফিক মজিদ, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদ আহমেদ লুলু, জিন্নাত আলী, আব্দুল মান্নান এবং অ্যাথলেটিক কোচ মমতা আলমগীর হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন