ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৬ বছর বয়সী বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) শেরপুর জেলা পর্যায়ে শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. মোঃ মাহমুদুর হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য জিন্নত আলী ও ফরিদ আহমেদ লুলু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
প্রতিযোগিতায় মোট ০৬ (ছয়) টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় চূড়ান্ত খেলায় শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীর হ্যান্ডবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স-আপ হয় জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের হ্যান্ডবল দল।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। খেলা শুরুর পূর্বে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জার্সি প্রদান করা হয়।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ আব্দুল মান্নান, মোঃ মনিরুজ্জামান, মোঃ জহির আলম ও আনোয়ার হোসেন।
এ সময় শেরপুরের ক্রীড়াঙ্গণের সাবেক খেলোয়াড়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন