শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী
0
আইনজীবীদের কল্যাণে নতুন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার আশাবাদ**
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুর জেলার ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা–২০২৬ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি দুপুরে শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এম কে মুরাদ। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ্ব মোহাম্মদ ছামিউল ইসলাম আতাহার।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আদালতের বিজ্ঞ জিপি অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ খন্দকার মাহবুবুল আলম রকীব।সভায় আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা আদালতের বিজ্ঞ পিপি ও শেরপুর শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ স্পেশাল পিপি ও জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফুন্নার রুবী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান, সিনিয়র ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শ্রী নিতাই হোড়সহ অন্যান্য জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ।
আরও বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক আইন বিশেষ সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আবু হেনা, শেরপুর জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ মুন্সি মোহম্মদ মহসিন, জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুর রহমান রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট হারুনুর রশিদ বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজওয়ান উল্লাহ, অডিটর অ্যাডভোকেট আব্দুর রব আলামিন খোকন, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট এস আর জয়, সাহিত্য ও পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাফর, সদস্য অ্যাডভোকেট আখতারুজ্জামান, অ্যাডভোকেট আতিকুর রহমান রাজিব, অ্যাডভোকেট মোহাদ্দিস নাফে দিশান, অ্যাডভোকেট সজীব রানাসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সাধারণ সভায় সাধারণ সম্পাদক তার লিখিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং ৩ মার্চ ২০২৫ থেকে ১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের অডিট প্রতিবেদন সকল আইনজীবীর মাঝে বিতরণ করেন।
সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব অ্যাডভোকেট এম কে মুরাদ বলেন, বর্তমান কমিটি ইতোমধ্যে শেরপুর জেলা আইনজীবীদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করেছে। তিনি ভবিষ্যতে আইনজীবীদের সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্স ক্রয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেন এবং আগামী দিনে আরও কল্যাণমুখী ও কার্যকর উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত আইনজীবীরা বর্তমান কমিটির কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং শেরপুর জেলা আইনজীবী সমিতির ভবিষ্যৎ কার্যক্রম আরও শক্তিশালী ও আইনজীবীবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)