সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শাহীন ক্যাডেট স্কুল, সজবরখিলা শাখার উদ্যোগে নবীন বরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী সকালে শাহীন স্কুল সাজবরখিলা শাখায় সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন ক্যাডেট স্কুল, সজবরখিলা শাখার পরিচালক মোঃ মাজহারুল ইসলাম হিমেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল, ময়মনসিংহ শাখার পরিচালক মোঃ শহীদুজ্জামান (শহীদ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ডিগ্রি কলেজ, নকলা, শেরপুরের প্রভাষক মোহাম্মদ ইমরুল হাসান।
অনুষ্ঠানে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। মেধা তালিকায় পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী একজন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা হিসেবে একটি কম্পিউটার সেট প্রদান করা হয়।
এছাড়াও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি শ্রেণির—
প্রথম স্থান অধিকারীকে ৫,০০০ টাকা,
দ্বিতীয় স্থান অধিকারীকে ৩,০০০ টাকা,
তৃতীয় স্থান অধিকারীকে ১,০০০ টাকা এবং
চতুর্থ স্থান অধিকারীকে ৫০০ টাকা করে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষক-শিক্ষিকাদের সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের সার্টিফিকেটসহ মেধা তালিকায় পঞ্চম স্থান পর্যন্ত বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখায় বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ ও মেধাবীদের সংবর্ধনা
পোস্ট করেছেন : দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
0
share
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । পত্রিকাটি ২০১৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। The Daily Sotyer Sondhane Protidin -
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাশেদুর রহমান রাসেল
নির্বাহী সম্পাদক : মোঃ সাইদুর রহমান সাদী।
সহ-সম্পাদকঃ মোঃ আতাউর রহমান সানি।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক কুটামনি বানু হাজী সাহেবের বাড়ী, জামালপুর থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ইসলামপুর রোড (বাগানবাড়ী), জামালপুর থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মায়ের আঁচল মার্কেট, কুটামনি (দামেশ্বর ঘুন্টি রেল ক্রসিং সংলগ্ন), সরিষাবাড়ী রোড, জামালপুর।
মোবাইল:
০১৯০১-৪৫০৫০০ (সম্পাদক),
০১৯০১-৪৫০৫০১ (নির্বাহী সম্পাদক),
০১৯০১-৪৫০৫০৭ (সহ-সম্পাদক),
০১৯০১-৪৫০৫১১, ০১৯০১-৪৫০৫১২ (বার্তা বিভাগ),
০১৯০১-৪৫০৫১৩, ০১৯০১-৪৫০৫১৪ (সার্কুলেশন বিভাগ), ০১৯০১-৪৫০৫১৫, ০১৯০১-৪৫০৫১৬ (বিজ্ঞাপন বিভাগ),
ই-মেইল : dssprotidin2014@gmail.com
আপনি হয়ত পছন্দ করবেন
আরও দেখানশিক্ষা
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন