ইসলামের যে পরিবেশ তৈরি হয়েছিল, সেই বাক্সটি ছিনতাই করেছে আমেরিকার অনুসারী — শ্রীবরদীতে পীর সাহেব চরমোনাই

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না । শেরপুর  জেলা প্রতিনিধি ।।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে যে ইসলামী পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটিকে তিনি ইসলামের একটি “বাক্স” হিসেবে দেখেছিলেন। তবে দুঃখজনকভাবে সেই বাক্সটি এখন ছিনতাই হয়ে গেছে বলেই তাদের আলাদা অবস্থান নিতে হয়েছে।
তিনি বলেন, “সে সময় আমরা একসঙ্গে ছিলাম ইসলামের জন্য। কিন্তু বর্তমানে যে নিয়মনীতি চালু করার চেষ্টা করা হচ্ছে, তা ইসলামের নয়—বরং আমেরিকান নীতির অনুসরণে তৈরি। এসব নীতির মাধ্যমে ইনসাফ কায়েম করা সম্ভব নয়। এটি জনগণের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া কিছুই না।”
সোমবার দুপুরে শেরপুর জেলার শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে শ্রীবরদী নতুন বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পীর সাহেব চরমোনাই।
পথসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৪৫ শেরপুর-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য নয়, বরং আল্লাহর আইন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছে।
শ্রীবরদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি খন্দকার মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)