শাহীন ক্যাডেট স্কুল শেরপুর শাখায় নবীন বরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শাহীন ক্যাডেট স্কুল টাঙ্গাইল হইতে সরাসরি পরিচালিত শাহীন স্কুল শেরপুর শাখায় নবীন বরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল এন্ড কলেজ, জামালপুর শাখার অধ্যক্ষ ও জামালপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মোঃ মাজহারুল ইসলাম হিমেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন ক্যাডেট স্কুল শেরপুর শাখার পরিচালক মোঃ আনোয়ার হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন শেরপুর শাখার অপর পরিচালক মোঃ সানোয়ার হোসেন এবং অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শেরপুর শাখার সিনিয়র শিক্ষিকা নরুন নাহার মুন্নি ও শিক্ষক মোঃ নিজাম উদ্দিন ।
অনুষ্ঠানে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। মেধা তালিকায় পঞ্চম শ্রেণি থেকে প্রথম স্থান অধিকারী একজন শিক্ষার্থীকে একটি কম্পিউটার সেট প্রদান করা হয়।
এছাড়াও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে—
প্রতিটি শ্রেণির প্রথম স্থান অধিকারীকে ৫,০০০ টাকা,
দ্বিতীয় স্থান অধিকারীকে ৩,০০০ টাকা,
তৃতীয় স্থান অধিকারীকে ১,০০০ টাকা এবং
চতুর্থ স্থান অধিকারীকে ৫০০ টাকা করে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের সার্টিফিকেটসহ মেধা তালিকায় পঞ্চম স্থান পর্যন্ত বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
২৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)