শেরপুরে ছাত্রদলের বিশাল জনসভা / গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলই অগ্রণী শক্তি : রফিকুল ইসলাম রাকিব

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুরজেলা প্রতিনিধি ।।
জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শেরপুর জেলা সদর আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩১ জানুয়ারি বিকেলে শেরপুর জেলা শহরের চকবাজারস্থ জেলা স্মৃতিসৌধের সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজ দেশের গণতন্ত্র বিপন্ন। ভোটাধিকার হরণ করা হয়েছে। এই সংকটময় সময়ে ছাত্রদল আবারও রাজপথে নেমেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে। ধানের শীষ মানেই গণতন্ত্র, ধানের শীষ মানেই জনগণের মুক্তির প্রতীক।”
তিনি আরও বলেন, “শেরপুরের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে যোগ্য ও সাহসী একজন প্রার্থী হলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।” আর আরেকটি দল ইসলামের নামে ইসলামকে ধ্বংস করতে যাচ্ছে  আপনারা তাদের মিথ্যাাপদ ফতোয়ায় ভুলবেন না। 
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “আমি শেরপুরের মানুষের অধিকার আদায়ের রাজনীতি করতে চাই। নারী, যুবক ও সাধারণ মানুষের কণ্ঠস্বর সংসদে তুলে ধরাই আমার অঙ্গীকার। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে সেই সুযোগ করে দেবেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ হরযত আলী। তিনি বলেন, “এই আন্দোলনের মূল শক্তি আমাদের ছাত্র ও যুবসমাজ। ছাত্রদল সব সময় গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগে থেকেছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
জনসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল।
এছাড়াও জনসভায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান।
জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)