কেন্দ্রীয় নির্দেশে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত ৪১ সদস্যের কমিটি বাতিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটি আর কার্যকর থাকবে না বলে জানানো হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বে গঠিত শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হলো।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে কেন্দ্র থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে নতুন নির্দেশনা অনুযায়ী জেলা বিএনপির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)