গোপালপুর আইডিয়াল স্কুলের শিক্ষা সফর ২০২৬ সফলভাবে সম্পন্ন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
মোঃ সাইদুর রহমান সাদী ।।
গোপালপুর আইডিয়াল স্কুলের উদ্যোগে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষা সফর সফলভাবে সম্পন্ন হয়েছে। সফরটি অনুষ্ঠিত হয় গতকাল ৩১ জানুয়ারি ২০২৬ ইং।
এ শিক্ষা সফরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের পরিচালক মাওলানা শেখ মুজিবুর রহমান। সফরে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী প্রধান শিক্ষক দিদারুল ইসলাম (বাবু) ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও সফরে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।
শিক্ষা সফরের গন্তব্য ছিল গাবরাখালী গারো পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকায় শিক্ষার্থীরা ভৌগোলিক পরিবেশ, পাহাড়ি জীবনধারা ও প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পায়।
শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গড়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। অংশগ্রহণকারী অভিভাবক ও শিক্ষকবৃন্দ এই আয়োজনকে সময়োপযোগী ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)